স্পটিফাইয়ের প্রিমিয়াম গ্রাহক সংখ্যা প্রায় ১৯ কোটি!
অডিও স্ট্রিমিং সেবা স্পটিফাইয়ের প্রিমিয়াম গ্রাহক সংখ্যা বর্তমানে ১৮ কোটি ৮০ লাখের অধিক। চলতি বছরের প্রথম প্রান্তিকে যা ছিলো ১৮ কোটি ২০ লাখ। খবর দ্য ভার্জ।
খবরে বলা হয়, স্পটিফাইতে বর্তমানে সর্বমোট গ্রাহক সংখ্যা ৪৩ কোটি ৩০ লাখ। প্রথম প্রান্তিকে এই সংখ্যা ছিলো ৮২ কোটি ২০ লাখ। ফলে তিন মাসে প্রায় ৯০ লাখ গ্রাহক এই প্লাটফর্মে যুক্ত হয়েছে। এই সময়ে প্ল্যাটফর্মটির নতুন প্রিমিয়াম গ্রাহক হয়েছে ৬০ লাখ।
নতুন প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য দারুন সুযোগ দিয়েছে স্পটিফাই। এখন থেকে প্রিমিয়াম সেবার নতুন গ্রাহকরা তিন মাস বিনামূল্যে প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারবেন। শিক্ষার্থীরাও এই সুযোগ পাবেন। আর নতুন ‘স্পটিফাই ডুয়ো’ ও ফ্যামিলি শ্রেণির গ্রাহকরা মাত্র এক মাসের জন্য এই সেবা বিনামূল্যে পাবেন।
গ্রাহকদের জন্য নতুন অফারটি আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। তিন মাস ফ্রি ব্যবহারের পর তাদেরকে নিয়মিত সাবস্ক্রিপশন ফি পরিশোধ করতে হবে।
ডিবিটেক/বিএমটি